সাগর-রুনি হত্যাকাণ্ডে নির্মিত রাফীর ‘অমীমাংসিত’?

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ এএম

প্রমাণিত নির্মাতা রায়হান রাফী। এ পর্যন্ত তিনি যতগুলো ছবি বানিয়েছেন বলা যায় সবগুলোই হয়েছে আলোচিত। আবার তাঁর ছবিগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও আছে; তা হলো—সত্য ঘটনার নির্যাস। যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি অস্বীকার করেন নির্মাতা রাফী। কিন্তু ছবি মুক্তির পর কারও আর বুঝতে বাকি থাকে না। তবে নির্মাণের মুনশিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে মেজাজে।

চলতি মাসেই আসছে রাফীর নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। নামেই রহস্যের গন্ধ স্পষ্ট। আর সোমবার (১২ ফেব্রুয়ারি) যখন এর টিজার প্রকাশ পেল অন্তর্জালে, তখন দর্শক বলছে এটিও সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফী। কী সেই সত্য? সোশ্যাল মিডিয়ায় দর্শকের কিছু মন্তব্য থেকে আঁচ করা যায়, তাঁরা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছেন। একযুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য এখনও উন্মোচিত হয়নি।

তবে কি সেই অমীমাংসিত ঘটনাই পর্দায় তুলে আনছেন ‘পরাণ’ নির্মাতা? জবাব দিলেন না। বরাবরের মতো অপেক্ষা করতে বললেন দর্শককে; অর্থাৎ ছবিটি দেখলেই সব বোঝা যাবে।

ফিল্মটিতে জুটি বেঁধেছেন বর্ষণ ও তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

প্রকাশ্যে আসা ৪০ সেকেন্ডের টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে। সেগুলো এ রকম—‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনও চুরি ডাকাতি কেস...’, ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’, ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’, ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন...।’

টিজারের পর ওয়েব ফিল্মটির পোস্টারও প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফী। যেখানে দেখা গেলো, এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। তবে তাঁদের পেছনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন; যাদের মুখে কালো কাপড় বাঁধা! তাঁরা কারা? উত্তর মিলবে মূল ছবিতে।

জানা গেছে, আগামী ২৯ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ছবিটি।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর