জানা গেল কবে বিয়ে করছেন কৌশানী-বনি

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:৪৯ পিএম

টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়। অভিনয় করেছেন ঢালিউডের ছবিতেও। এই সুবাদে এ দেশেও তাঁর অনুরাগীর সংখ্যা অনেক। তাঁরা ইতিমধ্যেই জানেন, অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন কৌশানী। কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই প্রেমিকযুগল? ভারতীয় গণমাধ্যমে এবার সেই বিষয়েই মুখ খুলেছেন বনি।

টলিউডে যখন বিয়ের মৌসুম, তখন কেউ কেউ বলছিলেন—লোকসভা ভোটের পরই চার হাত এক হচ্ছে এই তারকা যুগলের। কেউ-বা দাবি করেছেন, চলতি বছরের নভেম্বর মাসেই হতে যাচ্ছে শুভদৃষ্টি। কিন্তু বনি কী বলছেন? স্থানীয় গণমাধ্যমে অভিনেতা জানান, এখনই এমন কিছু ঘটছে না। তিনি ও কৌশানী এখন কাজে ব্যস্ত। হাতের কাজগুলো একটু কমে এলে ভাবনাচিন্তা করা যেতে পারে।

প্রেম নিয়ে কখনও লুকোছাপা করেননি এই তারকাযুগল। ছবি: সংগৃহীত

বনির ভাষ্য, ‌‘২০২৫ সালের আগে কোনোভাবেই নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে।’ এ-ও জানালেন, মেহেদি-গানের আয়োজন সমস্ত কিছুতে একেবারে ফিল্মি স্টাইলেই বিয়ে সারতে চান তিনি। 

প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’। সেই ছবিতে জুটি বাঁধেন বনি ও কৌশানি। রুপালি পর্দার প্রেম অবশেষে বাস্তবেও পরিণত হয়। প্রেম নিয়ে কখনও লুকোছাপা করেননি এই তারকা যুগল। বিভিন্ন জায়গায় একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। আবার সোশাল মিডিয়াতেও শেয়ার করেছেন ছবি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর