মধ্যরাতে হঠাৎ ফারুকের বাসায় সজল

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:১৬ পিএম

ফারুক ও সজল। ছবি: ফারুক আহমেদের ফেসবুক থেকে নেওয়া টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। অভিনয়ের পাশাপাশি তিনি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এরই মধ্যে প্রকাশ পেয়েছে তাঁর দুটি বই। একটি ‌‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’, অপরটি ‘ভাঙা চশমা’। সম্প্রতি এই অভিনেতার বাসায় হঠাৎ করেই হাজির হয়েছিলেন আরেক অভিনেতা সজল। তখন মধ্যরাত। মূলত ভ্রাতৃত্বের টানেই অগ্রজ অভিনেতার বাড়িতে গিয়েছিলেন তিনি।

এভাবে হঠাৎ ফোন দিয়ে বাসায় চলে যাওয়ায় ঘটনায় আপ্লুত ফারুক আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেদিনে স্মৃতি শেয়ার করে তিনি বললেন, ‘কয়েকদিন আগে রাত ১২টায় আমাকে ফোন দিল আমার প্রিয় ছোট ভাই সজল। ফোন দিয়ে বললো, ফারুক ভাই তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমি কি তোমার বাসায় আসব? আমি বললাম, অবশ্যই।’

এত রাতে কল দিয়ে কেউ বাসায় আসতে চাইলে লোকটি কোনো বিপদে পড়েছেন কিনা সেই কৌতূহল থাকাই স্বাভাবিক। ফারুক আহমেদও তেমনই ভেবেছিলেন। কিন্তু না, ঘটনা অন্য। ফারুক আহমেদ বললেন, ‘সে (সজল) মিনিট দশেক পর তার এক ছোট ভাইকে নিয়ে আমার বাসায় এল। আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে তুমি এলে। কোনো সমস্যা? সে বললো, কোনো সমস্যাও না, কোনো কাজও না। দুইদিন যাবৎ তোমার কথা খালি মনে পরছিল। তাই তোমাকে দেখতে এলাম। খুশিতে আমার মন ভরে গেলো। সে বসলো। আমাকে দেখলো। আমি তাঁকে আমার লেখা বই উপহার দিলাম। তারপর কিছুক্ষণ কথা বলে চলে গেল। আমি জানি না ভালোবাসা আসলে কী? ভালো থেকো সজল।’

প্রসঙ্গত, অভিনয়ের সুবাদে ফারুক আহমেদের সঙ্গে সজলের পরিচয় দীর্ঘদিনের। একসঙ্গে তাঁদের দেখা গেছে পর্দাতেও। এই দুই অভিনেতার জনপ্রিয় নাটকের মধ্যে ‘পালকি’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর