রোজা সামনে রেখে অতি লাভের প্রতিযোগিতা বাজারে

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম

রোজা সামনে রেখে অতি মুনাফার প্রতিযোগিতা শুরু হয়েছে রাজধানীর বাজারে। সংকট না থাকলেও রমজানের প্রায় সব পণ্যের দামই বাড়তি। তেল, চিনির বাজার আগে থেকেই চড়া, এবার দুশ্চিন্তা বাড়াচ্ছে লেবু ও ফলের দাম। একটি লেবুর জন্য গুনতে হচ্ছে ১৫ টাকা পর্যন্ত।

রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না—বাণিজ্য প্রতিমন্ত্রীর এই আশ্বাস ভেস্তে গেছে রাজধানীর বাজারে। ইফতারে শরবতের জন্য দরকার যে লেবুর, এর একটির জন্যই গুনতে হচ্ছে ১২ থেকে ১৫ টাকা।

এক ক্রেতা বলছেন, সারাদিন রোজা রাখার পর ইফতারে শরবতে লেবুটা দরকার। কিন্তু লেবুর দাম এখনই অনেকে বেড়ে গেছে। এই দাম নিয়ন্ত্রণে আনা দরকার। 

সংকট নেই, তবে কেন এত দাম লেবুর? এ প্রশ্নে বিক্রেতার সাফ জবাব, রোজায় সবাই চায় একটু বেশি মুনাফা করতে। 

শুধু লেবু নয়, কমলা-মালটাসহ প্রায় সব ফলের দামেই আগুন। কেজি দরে তরমুজ বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কেউ তা মানছে না। শুল্ক কমালেও, গত বছরের দেড়শ টাকা কেজির খেজুর এবার মিলছে না ২৮০ টাকার নিচে। 

সয়াবিন সরকার নির্ধারিত ১৬৩ টাকা লিটারে পাওয়া গেলেও, চিনির কেজি দেড়শ।চড়া ছোলা, বেসন ও সব ধরণের ডালের দাম।  

মুরগির বাজারেও স্বস্তি নেই। ব্রয়লারই বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজিতে।

ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
দেশের বাজারে সোনার দাম আজও কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম থাকায় কমেছে সবজির দাম। বাজারে প্রতি হালি কাঁচাকলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। বেগুনের দাম মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।  কেজিতে...
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর