হঠাৎ উচ্চতা হারালো বোয়িংয়ের ড্রিমলাইনার, অন্তত ৫০ যাত্রী আহত 

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম

অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড যাওয়ার সময় মাঝ আকাশে কারিগরি ত্রুটির মুখে পড়েছে লাতাম এয়ারের একটি ফ্লাইট। বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি এ সময় তার নির্দিষ্ট উচ্চতা থেকে অনেকটাই নিচে নেমে আসে। 

আকস্মিক এ ঘটনায় চিলির এয়ারলাইনসটির অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

ফ্লাইটে থাকা ব্রায়ান জোকট নামে একজন যাত্রী জানিয়েছেন, এ সময় বেশ কয়েকজন যাত্রী উড়োজাহাজটির ছাদে ধাক্কা খায়। অনেকেই তাদের আসন থেকে ছিটকে পড়েন। 

ব্রায়ান জোকট বলেন, ‘যাত্রীরা এতো জোরে ধাক্কা খায় যে ছাদের কিছু অংশ ভেঙে যায়। আমি এ ধরনের পরিস্থিতি আগে কখনই দেখিনি। অনেকের মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন।’  

আহতদের মধ্যে ১২ জনকে অকল্যান্ডের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক। 

নিউজিল্যান্ডের সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ফ্লাইটের অন্তত ৫০ জন যাত্রীকে সেবা দিয়েছে। 

ফ্লাইটের আরেক যাত্রী রেডিও নিউজিল্যান্ডকে জানিয়েছেন, তিনি অনেক যাত্রীকে রক্তাক্ত অবস্থায় উড়ে যেতে দেখেছেন। তাদের অনেকেই এ সময় সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিলেন না।  

তবে ঠিক কি কারণে এ ধরনের অবস্থা তৈরি হয়েছিল, তা এখনও জানা যায়নি। ফ্লাইটএওয়্যার নামের একটি ফ্লাইট ট্র্যাকার প্রতিষ্ঠান জানিয়েছে, উড়োজাহাজটি তার তিন ঘণ্টা ফ্লাইটের মধ্যে দুই ঘণ্টার জন্য উচ্চতা হারায়। 

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে লাতাম এয়ারলাইনস কর্তৃপক্ষ। তারা বলছে, ফ্লাইটটিতে কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়। তবে এ বিষয়ে আর কোনো তথ্য জানায়নি তারা। 

এয়ারলাইনসটি জানায়, নির্ধারিত সময়েই ফ্লাইটটি অকল্যান্ড পৌঁছায়। 
 
এই ফ্লাইটটি অকল্যান্ড থেকে চিলির রাজধানী সানতিয়াগোতে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রা বাতিল করা হয়েছে।  

অকাস জোটের আওতায় পানির নিচে পরিচালিত মানববিহীন ড্রোন প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ ঘোষণা...
ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভিরের বিতর্কিত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেক দেশ। ত্রাণবাহী নৌবহরের আটক কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করা ও উত্যক্ত করার দৃশ্য দেখা যায় ভিডিওতে।...
ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের মধ্যে অস্ট্রেলিয়ার তেল শোধনাগারের আগুন দেশটির জ্বালানি সরবরাহে সংকট বাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার ওই আগুন লাগার পর বৃহস্পতিবার তা নিয়ন্ত্রণে এসেছে।
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর