রোজার শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৬:৫১ পিএম

রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার। প্রথমদিনই লেবু, শশা, টমেটোর দাম লাফিয়ে বাড়ছে। প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়। শশার কেজি ছাড়িয়েছে ১০০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজারে প্রতি হালি লেবুর দাম নেওয়া হচ্ছে ৮০ টাকা পর্যন্ত। একদিনের ব্যবধানে প্রতিকেজি শশার দাম ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। এ ছাড়া প্রতিকেজিতে চিচিঙ্গা ৮০, খিরা ৭০ এবং টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ৮০ টাকা।

এদিকে কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। লেয়ার মুরগির কেজি ৩২০ টাকা নেওয়া হচ্ছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ ঠিক থাকলেও আড়তে বেশি দামের কারণে বাড়তি দরে বিক্রি করছেন তারা।

এদিকে সরকারের বিভিন্ন সংস্থার অভিযানেও নিত্যপণ্যের লাগামহীন দামে অস্বস্তিতে ক্রেতারা।

ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নির্মাণসামগ্রীর দাম, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্সের কারণে দেশের আবাসন খাতে মন্দা বাড়ছে। ব্যবসায়ীরা স্বল্প সুদের ঋণ, করনীতি সংশোধন ও নীতিগত...
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
দেশের বাজারে সোনার দাম আজও কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর