স্কুলে যাচ্ছেন মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র শুদ্ধ! 

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম

মাত্রই ১৯তম জন্মদিন পালন করেছেন অভিনেতা মামুনুর রশীদ। এমন বয়সে সাধারণত সবাই কলেজে যায়। কিন্তু মামুনুর রশীদ যাচ্ছেন স্কুলে। এ কথা শুনলে চোখ কপালে উঠবে যে কারও। কারণ জন্মদিনটা ১৯তম হলেও এই অভিনেতার বয়স যে ৭৬!

এই সময়ে পরতে হলো স্কুল ড্রেস। আর সেটা নাটকের কারণে। বৃন্দাবন দাসের রচনা ও এজাজ মুন্নার পরিচালনায় ঈদের এ ধারবাহিকের নাম ‘ইতি তোমার আমি’। যেখানে মামুনুর রশীদের সহপাঠী অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ।

নাটকটির স্থিরচিত্রে দেখা যায়, মামুনুর রশীদ ও শুদ্ধর পরনে স্কুলের ইউনিফর্ম, কাঁধে ঝোলানো স্কুল ব্যাগ। 

বিষয়টি নিয়ে কথা বলেছেন চঞ্চল চৌধুরী। তাঁর ভাষ্য, ‘দাদা-নাতি দুইজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ। প্রবল বন্ধুত্ব দুজনের। শুদ্ধর টেলিভিশনে অভিনয় শুরু হলো বৃন্দাবন দার লেখা নাটক দিয়ে, মামুন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়, এর চেয়ে বড় সৌভাগ্য ওর কী হতে পারে!’

‘মনপুরা’খ্যাত এই তারকা বলেন, ‘এর আগে শুদ্ধ একটি নাটকে কাজ করেছিল, সেটা স্রেফ শুটিং সেটে বেড়াতে গিয়ে একটা বর্ধিত দৃশ্যে। এবার একেবারে প্রস্তুতি নিয়ে বড় চরিত্রে অভিষেক হচ্ছে। নির্মাতা তিন দিনের শিডিউল নিয়েছেন ওর। ফলে এটাই ওর প্রথম পূর্ণাঙ্গ কাজ।’

ভেঁপু ক্রিয়েশনস লিমিটেড প্রযোজিত এই নাটক প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। সাত পর্বের এ কাজটি ঈদের জন্য নির্মিত।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর