কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাড়ি পাবনায়!

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০২:২৫ পিএম

ভুয়া জন্মসনদ। ছবি: সংগৃহীত বাস্তবে না হলেও, কাগজে-কলমে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জন্মসূত্রে পাবনার নাগরিক। জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে জাস্টিন ট্রুডর নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

ইউনিয়ন পরিষদের দেওয়া ভুয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, ব্যক্তির নাম জাস্টিন ট্রুডো, বাবার নাম পিয়েরে ট্রুডো, মায়ের নাম মার্গারেট ট্রুডো। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন জাস্টিন ট্রুডো। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, গত বছরের শেষদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। তিনি জীবিত থাকাকালীন পরিষদের কম্পিউটার অপারেটর হিসাবে নিলয় হোসেনকে পরিষদে কম্পিউটার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই নিলয় টাকার বিনিময়ে নামে-বেনামে জন্মনিবন্ধন দিত।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফাইল ছবি এ বিষয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তবে গতকাল বৃহস্পতিবার থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। ফের যোগাযোগের চেষ্টা করলে নিলয়ের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ইউপি সচিব আওলাদ হাসান বলেন, ‘আমি এসব ঘটনায় কিছুই জানি না। সার্ভারের ইউজার ন্যাম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়ত কোনো সময়ে জেনে গেছে। আমার অগোচরে সে ওটিপি নিয়ে এসব করেছে। এই ঘটনায় আমার কোনো দায় নেই। এ ঘটনায় রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে পাবনার জেলা প্রশাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর