পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০২:৫৩ পিএম

নওগাঁ জেলার পোরশা সীমান্তে রাতের আঁধারে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সীমান্তের দুই কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে বিলমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন পোরশা উপজেলা সদরের নিতপুর কলোনিপাড়ার আবু বক্কর সিদ্দিকীর ছেলে। এ ঘটনায় ওই সীমান্তে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পতাকা বৈঠক চলছে।

এলাকাবাসী জানায়, ঈদকে সামনে রেখে সোমবার রাতে আল আমিনসহ আট থেকে দশ জন সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতের ১৫৯ বিএসএফ টিক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের কাছে বিলমারী এলাকায় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, বাংলাদেশি যুবক নিহতের এ বিষয়টি নিয়ে বেলা ১টার দিকে ওই সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক চলছে।

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর