বগুড়াতে থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:১০ এএম

হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার এক আসামিকে ছাড়িয়ে নিতে বগুড়ার শাজাহানপুর থানায় হামলা চালিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ও তাঁর সমর্থকরা। গত শনিবার রাতে এ হামলার ঘটে।

হামলায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলার মাঝিড়া এলাকা থেকে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, শনিবার  রাত ৯ টার দিকে আড়িয়া বাজার এলাকায় অভিযানে ২টি বার্মিজ চাকু ও দেশীয় অস্ত্র সহ মিঠুন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। মিঠুন আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তাঁর নামে হত্যা, মাদকসহ ৭টি মামলা রয়েছে।

এ ঘটনার জেরে রাত ১০টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ৩০ থেকে ৪০ জন আসামি ছিনতাই করতে শাজাহানপুর থানায় প্রবেশ করে তাণ্ডব চালান। খবর পেয়ে শাজাহানপুর ওসি শহিদুল ইসলাম তাৎক্ষণিক থানায় প্রবেশ করলে নুরুজ্জামান ও তাঁর সহযোগীরা সিঁড়িতে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ওসিকে ধাক্কা দিয়ে নুরুজ্জামান ও অন্যরা পুলিশের ওপর হামলা চালান। এর কিছুক্ষণ পরে নুরুজ্জামান লোকজন নিয়ে মাঝিড়া বটতলা এলাকায় সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করার চেষ্টা করেন। এসময় পুলিশ পাঁচ জনকে আটক করে।

ভিডিও দেখুন:শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,সন্ত্রসী কায়দায় থানায় প্রবেশ করে পুলিশকে আহত করে আসামি ছিনতাই চেষ্টায় নুরুজ্জামানসহ ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা ঘটনায় থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর