ছুটিতে বাড়ি এসে অপহৃত, ঈদের দিন মিলল লাশ

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর সেপটিক ট্যাংক থেকে মারুফ হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলার তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝুরঝুরি বাজারের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারুফ হোসেন তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে সলঙ্গা থানার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত। ঈদের ছুটিতে সে ৫ এপ্রিল বাড়ি আসে এবং সেদিনই অপহৃত হয়।

মরদেহ উদ্ধার অভিযান চলাকালে প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন জানান, গত ৫ তারিখে তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝুরঝুরি বাজার থেকে মাদ্রাসা ছাত্র মারুফ হোসেন নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি ও র‌্যাব-১২ হেডকোয়ার্টারে অভিযোগ প্রদান করে নিখোঁজ ছাত্রের পিতা মোশাররফ হোসেন।

এর পর র‌্যাব-১২ এর সদস্যরা মারুফ হাসানের উদ্ধার অভিযানে নামে। মারুফকে অপহরণ করা হয়েছে এই সন্দেহে তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে আবুল হাশেম, রফিকুল ইসলাম, আল-আমিন নামে তিন যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ১১ এপ্রিল ভোরে তাড়াশ থানার ঝুরঝুরি বাজারে তালুকদার মার্কেটের পেছনে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওমর ফারুক ও কাউসার হোসেন নামে আরও দুই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। মুক্তিপণ নাকি অন্য কোনো কারণে মাদ্রাসার ছাত্রকে অপহরন করে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে র‌্যাব।

র‌্যাব-১২ অধিনায়ক আরও জানান, মাদ্রাস ছাত্র কিশোরকে অপহরন করার পর থেকে তার পিতার নিকট মুক্তিপন দাবি করা হয়েছিল, এমনকি তাকে হত্যা করার পরও মুক্তিপন চাওয়া হয়েছে। এঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা মাদ্রাসার প্রভাষক, মা গৃহিনী।

নিহতের মরদেহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর