ঈদের গান

শুনতে পারেন নতুন কিছু

ঈদ মানে খুশির জোয়ার। আর গানপ্রেমীদের কাছে এই খুশির মাত্রা আরও রঙিন করে দেয় প্রকাশিত নতুন নতুন গান। এবারের ঈদুল ফিতরেও ভক্তদের জন্য নতুন গান বেঁধেছেন শিল্পীরা। দেখে নেওয়া যাক তার কয়েকটি—

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১২:০৩ পিএম

এনামুল করিম নির্ঝর
ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে  ‌‘এক নির্ঝরের গান’-এর নতুন অ্যালবাম ‘তাল বেতালের শহরে’। শহরের নানা অভিজ্ঞতায় জীবন কাটানো মুহূর্তের বলা না-বলা কথা আর সুরে সাজানো হয়েছে অ্যালবামটি। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে পাঁচটি গানের সংগীতায়োজন করেছেন গায়ক অটমনাল মুন। গেয়েছেন শানিলা, নাসা, সাগর দেওয়ান, মনিফা ও মুন। একদল তরুণ চলচ্চিত্রকর্মী যুক্ত হয়ে নির্মাণ করেছে মিউজিক ভিডিও। আগামী ১১ এপ্রিল থেকে গানগুলো পাওয়া যাবে গানশালার ইউটিউব চ্যানেলে।

চঞ্চল চৌধুরী
এবারের ঈদেও অভিনেতা চঞ্চল চৌধুরীকে পাওয়া গেছে গায়ক হিসেবে। সঙ্গে আছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। নতুন সংগীতায়োজনে এই দুই তারকা নিয়ে আসছেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আছেন আমার মোক্তার’ গানটি। আইপিডিসি আমাদের গান ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

ইমরান
ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। শিরোনাম ‘ভালোবাসি বলে যাও’। লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গায়কের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মারুফা তৃষা।

অ্যাশেজ
অ্যাশেজ-ভক্তদের জন্য সুখবর। প্রকাশ পেতে যাচ্ছে ব্যান্ডটির আসন্ন অ্যালবামের তৃতীয় গান ‘বিভ্রম’। এরই মধ্যে ব্যান্ডটির অফিসিয়াল পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সম্প্রতি এই অ্যালবামেরর ‘নিরুদ্দেশ’ গানটি উন্মুক্ত হয়েছে।

তসিবা
প্রকাশ পেতে যাচ্ছে ‘নয়া দামান’খ্যাত তসিবার নতুন গান। এফ এ প্রিতমের সুর ও সংগীতে করা গানটির শিরোনাম ‘জানু স্বামী’। লিখেছেন ইলিয়াস হোসেন। নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। রোহান-বেলালের কোরিওগ্রাফিতে এতে মডেল হয়েছেন আলিফ ও জয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রমও। তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।...
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর