ফেসবুক পেজ হ্যাক, যা বললেন হানিফ সংকেত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:৩০ পিএম

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সঞ্চালক ও নির্মাতা হানিফ সংকেতের ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। ফেসবুকে এ তথ্য সঞ্চালক নিজেই জানিয়েছেন। একই সঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হানিফ সংকেত।

গতকাল (২৮ এপ্রিল) হানিফ সংকেত ফেসবুকে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এ পেজ হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সহযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত, দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। আশির দশক থেকে দর্শকদের সামনে এটি নিয়ে আসছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরেন পর্দায় তিনি। সঙ্গে জুড়ে দেন সচেতনবার্তাও। এছাড়াও হানিফ সংকেত ঈদ উপলক্ষে বিশেষ নাটক তৈরি করেছেন নিয়মিত। যেখানেও এ সাংস্কৃতিক ব্যক্তিত্বের নানা দায়বদ্ধতার কথা উঠে আসে। 

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর