বাথরুমে টুথব্রাশ রাখছেন, যে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের

আপডেট : ০৫ মে ২০২৪, ০৬:৩৯ পিএম

অনেককেই দেখা যায় দাঁত মাজার পর টুথব্রাশ বাথরুমের বেসিনের ওপরে রেখে দেন। এমন করলে আপনার স্বাস্থ্যের বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনটাই বলছেন চিকিৎসকেরা।   

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাথরুমের পরিবেশ থাকে স্যাতস্যাতে ও উষ্ম। সেখানে টুথব্রাশ রাখা হয় মূলত সহজে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু এর মেঝেতে থাকে ব্যাকটেরিয়া ও বিভিন্ন জীবাণু। 

এর কারণে সেখানকার পরিবেশে এসব জীবাণু দ্রুত জন্ম নিতে পারে। এ ছাড়া এ পরিবেশে এরা টিকে থাকতে কোনো সমস্যার সম্মুখীন হয় না।

আর এসব জীবাণু বাথরুমের বাতাসে ছড়িয়ে যেতে পারে। সেই জীবাণুর কণা পরে গিয়ে ব্রাশে লাগে। সেই ব্রাশ ব্যবহার করলে মুখের বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। হতে পারে পেটের অসুখও। 

এ কারণে বাথরুমে না রেখে টুথব্রাশ রাখতে হবে বাথরুমের বাইরের কোনো জায়গায়। টুথব্রাশ রাখা যেতে পারে শুকনো কোনো দানি কিংবা ড্রয়ারে। তবে এর আগে এ থেকে পানি ছাড়িয়ে নিতে হবে। বেডরুমে টুথব্রাশ না রাখাই ভালো।

ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৫২ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৮৫১ রোগী।
ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর