বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

থ্যালাসেমিয়ার বিস্তার কীভাবে কমানো যায়?

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:২৫ এএম

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান আইদেশির জরিপ বলছে, দেশে থ্যালাসেমিয়ার বাহক ২ কোটি ২০ লাখ মানুষ। প্রতি বছরই বাহক আর রোগী বাড়লেও থ্যালাসেমিয়া প্রতিরোধে সরকারি উদ্যোগ নেই বললেই চলে। এখনও বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক হয়নি। গর্ভাবস্থায় রোগ নির্ণয় পরীক্ষার ব্যবস্থাও নেই কোনো সরকারি হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন, বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দুই বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা গেলে রোগের বিস্তার দ্রুত কমানো যেত।

থ্যালাসেমিয়ায় একই পরিবারে একাধিক সদস্য আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে রোগীদের সঙ্গে বাড়ছে পরিবারের ভোগান্তিও। থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে গিয়ে দেখা যায়, দুই ভাই মোরসালিন ও মোস্তাহিদকে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই জনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মাসে রক্ত নিতে হয় দুইবার। রক্ত সংগ্রহের জন্য তাঁদের মা গেছেন পাশের প্রতিষ্ঠানে।

একই পরিবারের কয়েকজন সদস্য আক্রান্ত এমন অনেক রোগী রয়েছে। চিকিৎসকেরা বলছেন, বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দুই বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা গেলে রোগের বিস্তার দ্রুত কমানো যেত। কিন্তু এ নিয়ে নেই নাগরিক সচেতনতা, নেই সরকারি উদ্বেগও।

থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব ডা. মোহাম্মদ আবদুর রহিম জানান, সরকার থ্যালাসেমিয়া প্রতিরোধে ছেলে-মেয়ে বিয়ের আগে বাধ্যতামূলক রক্ত পরীক্ষা করার নিয়ম প্রণয়ন করতে পারে। এ ক্ষেত্রে এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটা কমে আসবে।

ভিডিও দেখুন:ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তাবাসসুম পারভীন বলেন, গর্ভাবস্থায় ১১ থেকে ১৮ সপ্তাহের মধ্যে ভ্রূণের ডিএনএ পরীক্ষা করে থ্যালসেমিয়া নির্ণয় করা যায়। আগে ভারতে নমুনা পাঠানো হলেও এখন দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান এই পরীক্ষা করে। তবে তা ব্যয়বহুল।

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের শরীরে হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হয় না। এ কারণে অন্যের রক্ত নিয়ে বাঁচতে হয়।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
দেশজুড়ে  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসাবের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৫০ জন। 
হাম ও হামের উপসর্গে চলতি বছর মোট ৭৫৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর