যে দেশে গাধা সবচেয়ে বেশি 

আপডেট : ০৮ মে ২০২৪, ০৩:০৪ পিএম

‘গাধা’ শব্দটি হরহামেশাই ব্যবহার হয় আমাদের দেশে। কেউ একটু বোকামি করলেই তাকে গাধার সঙ্গে তুলনা করা হয়। আবার যারা খুব বেশি পরিশ্রম করেন তাদের কাজকে অনেকেই বলেন গাধার খাটুনি খাটছে লোকটা। এ থেকেই বোঝা যায় এই প্রাণীটি কতটা পরিশ্রম করে মনিবের জন্য। ইতিহাস বলছে, ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে মানব সেবার কাজ করছে গাধা। বিশ্বের বিভিন্ন দেশেই দেখতে পাওয়া যায় এই প্রাণী। তবে প্রাণীটির বিচরণ সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশে।
 
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ২০২২ সালের গ্লোবাল ডাঙ্কি পপুলেশন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি গাধা রয়েছে ইথিওপিয়াতে।

ওই প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে গাধার সংখ্যা  ৯৯ লাখ ৩০ হাজারটি। এরপরই অবস্থান সুদানের। দেশটিতে গাধার সংখ্যা ৭৬ লাখ ৫০ হাজার। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আরেক আফ্রিকান দেশ শাদ। এই দেশে গাধার সংখ্যা ৩৭ লাখ ১০ হাজারটি। 

এদিকে ব্রিটেনের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের একটি গবেষণাতেও জানানো হয়েছে যে, বিশ্বের সবচেয়ে বেশি গাধা রয়েছে ইথিওপিয়ায়। গবেষণায় বলা হয়, বিশ্বে চার কোটি ৫৮ লাখ গাধা রয়েছে। এরমধ্যে ১৯ শতাংশই ইথিওপিয়ায়।
 
পরিশ্রমী প্রাণী গাধাকে উৎসর্গ করে বিশ্বে পালিত হয় একটি দিন। ২০১৮ সাল থেকে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে এই দিবস। এই দিবসের শুরু করেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। এক সময় তিনি বুঝতে পারেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।    এরপর থেকে প্রতি বছরের ৮ মে সার্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয়...
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর