গাজীপুরে ৪৫ মিনিট লিফটে আটকে রোগীর ‘মৃত্যু’

আপডেট : ১২ মে ২০২৪, ০৩:১৮ পিএম

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থেকে এক রোগী মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ লিফট আটকে থাকার তথ্য নিশ্চিত করলেও রোগী কী কারণে মারা গেছে তা জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। 

জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলা রানীগঞ্জ বাড়িগাও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৫৩) দুদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন। আজ রোববার সকালে তাঁকে নেওয়া হয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।

মমতাজ বেগমের মেয়ে শারমিন বলেন, ‘আমার মা সকালে অসুস্থ হয়ে গেলে প্রথমে তাঁকে হাসপাতলের মেডিসিন বিভাগে ভর্তি করে পরীক্ষা করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় হার্টে সমস্যা। পরে ১১তলা থেকে থেকে লিফটে ৪তলার হৃদরোগ বিভাগে নেওয়ার কথা বলেন চিকিৎসকেরা। তাদের কথামতো লিফটে উঠলে ৯তলার মাঝামাঝি হঠাৎ লিফটি বন্ধ হয়ে যায়। এ সময় আমি, আমার মামা, ভাইসহ কয়েকজন মাকে নিয়ে ভেতরে ছিলাম। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। লিফটে থাকা মোবাইল নম্বর নিয়ে আমরা তিনজন লিফটম্যানকে কল দিই, কিন্তু তারা গাফিলতি করে। ফোনে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে।’

শারমিন দাবি করেন, ‘৪৫ মিনিট আমরা ভেতরে আটকে ছিলাম, উপায় না পেয়ে ৯৯৯-এ কল দেই। কল পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের উদ্ধার করে। লিফটম্যানদের গাফিলতির কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কোন দায়িত্ববোধ নেই।’

অ্যাম্বুলেন্সে মমতাজ বেগমের মরদেহ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনহাসপাতালের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে মমতাজ বেগমের বুকে ব্যাথা থাকা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিসিন বিভাগ থেকে ৪ তলায় নেওয়ার জন্য লিফটে তোলা হয়। এ সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় লিফটটি আটকে থাকে। পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিসের লোক এসে সবাইকে উদ্ধার করে। লিফটে আটকে থাকা সবাই সুস্থ ছিল কিন্তু মমতাজ বেগম মারা গেছেন। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।’

এদিকে, এই ঘটনার তদন্তে এরই মধ্যে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিনকে প্রধান করে করা এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে হয়েছে। 

এর আগে গত শুক্রবার এই হাসপাতালের ১২তলার নামাজের কক্ষের দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেন স্বজনেরা।

পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
মেহেরপুরে ট্রাক ও অটরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আগামী ৭ জুন (রোববার)। মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন বিচারক।
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আমিন বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি এবং ডাকাতি ও বন্যপ্রাণী...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
সরকার প্রিপেইড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
লোডিং...

এলাকার খবর