একঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৩৭ এএম

ধারাবাহিক নাটক প্রচারে বরাবরই মুনশিয়ানা দেখিয়েছে দীপ্ত টিভি। বিদেশি সিরিয়াল বাংলায় ডাবিং করার পাশাপাশি দেশি নাটকও প্রচার করছে চ্যানেলটি। তারকানির্ভর না হয়ে গল্প ও মজবুত নির্মাণের ওপর ভর দিয়ে বেশ কিছু সফল ধারাবাহিক উপহার দিয়েছেন তাঁরা। এই ধারাবাহিকতায় এবার আসছে নতুন নাটক ‘দেনা পাওনা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির।

এ উপলক্ষে সোমবার (১৩ মে) সন্ধ্যায় দীপ্ত টিভির প্রাঙ্গণে হয়ে গেল নতুন ধারাবাহিক ‌দেনা পাওনার সূচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন শান্ত, অভিনেতা-নাট্যকার মোহাম্মদ বারী, পরিচালক গোলাম মুক্তাদির, নাটকটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। 

জানা গেছে, এ নাটকে পারমিতা চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী কারকুন। আরও অভিনয় করতে দেখা যাবে তনয় বিশ্বাস ও কাজী কানিজকে।

সূচনা অনুষ্ঠানে নাটকটির অভিনয়শিল্পীরা। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

গল্পে দেখা যাবে, উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে, শিক্ষিত, মার্জিত, ঝলমলে তরুণী পারমিতা। দুজনেই চায়, তাদের নিখাদ প্রেম আনুষ্ঠানিক পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসাথে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু দুই পরিবারের আর্থ-সামাজিক দূরত্ব অনেক। এই বিভেদ ইরফান-পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাধা ডিঙিয়ে ইরফান কি পারবে যোগ্য নারীকে যথার্থ মর্যাদা দিতে? পরিবার, প্রেম, আত্মসম্মান—এই সবকিছুর মোকাবিলা করতে গিয়ে কোন লড়াইয়ে নামতে হয় পারমিতাকে? আধুনিক সময়ে কোন ছদ্মরূপে বারবার ফিরে আসে যৌতুকপ্রথা?

এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আসছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‌দেনা পাওনা। আগামী শনিবার (১৮ মে) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে এটি। এ ছাড়াও চ্যানেলটির ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে নাটকটি। 

রবীন্দ্রনাথের গল্পে নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেনের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। রয়েছেন একঝাঁক মেধাবী নতুন মুখ, তাঁরা হলেন শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ দীর্ঘ ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণি। সংলাপ লিখেছেন অলভী সরকার। লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন লুৎফুন নাহার মৌসুমী।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর