লাইফ সাপোর্টে মা, ঢাকার মঞ্চে মোনালি ওঠার সময়ই খবর আসে চরম অবনতির

আপডেট : ১৮ মে ২০২৪, ০১:২৬ পিএম

মৃত্যুর সঙ্গে হাসপাতালের বিছানায় পাঞ্জা লড়ছেন মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। রয়েছেন লাইফ সাপোর্টে। মাকে নিয়ে সম্প্রতি একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।

তবে এদিন সব থেকে কাছের মানুষের এমন অবস্থার কথা সহ্য করেও তিনি কাজে অবিচল ছিলেন মোনালি! মায়ের স্বাস্থ্যের এমন আপডেট পাওয়া স্বত্বেও ঢাকায় এসে কনসার্টে গান পরিবেশন করেন। সম্পূর্ণ কনসার্ট শেষ করে তবেই তিনি দেশে ফেরেন মায়ের কাছে।

বৃহস্পতিবার (১৬ মে) কলকাতা থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক গানের অনুষ্ঠান অংশ নেন মোনালি। বিশেষ অতিথি হিসেবে গান শোনানোর কথা ছিল তাঁর। আগেই চুক্তি সেরেছিলেন গায়িকা। তাই আর না করতে পারেননি।

এদিন বাংলাদেশের একজন ব্লগারের ভিডিওতে বিষয়টি সামনে আসে। সেখানে দেখা যায়, ১৬ মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন তাঁর মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর পাওয়ার পরেও। আর সেখানেই তিনি তাঁর মাকে উদ্দেশ্য করে গেয়েছেন। এই কঠিন সময়ে তিনি বেছে নেন রবীন্দ্রসংগীত। মাকে উদ্দেশ্য করে গাইলেন ‘তুমি রবে নীরবে’। গাইতে গাইতে গলা বুজে আসে তাঁর। কেঁপে যায় গলা। তবুও গান থামান না তিনি।

মৃত্যুর সংবাদ জানিয়ে ১৭ মে মোনালির বড় বোন মেহুলি ফেসবুকে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে...অবশেষে কষ্টের অবসান...। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছে।’

অন্যদিকে, মোনালি মাকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, তা কেন শেখাওনি তুমি। অসহায় লাগছে, কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে থেকো। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে, কোথায় রয়ে গেলাম মা আমি। এবার কী করব? আমার মা, আমার শিকড়, আমার সব তুমি।’

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর