রাইসি মারা গেলে ইরানের প্রেসিডেন্ট হবেন কে?

আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৩৩ পিএম

দুর্ঘটনার কবলে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। রোববার তাঁর হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বলে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখন পর্যন্ত হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

তবে, ইরানের প্রেসিডেন্ট আহত হয়েছেন কিনা বা তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি যদি মারা যান, তাহলে ইরানের প্রেসিডেন্ট হবেন কে?

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, ইরানের সংবিধানে এ ব্যাপারে পরিষ্কার করেই বলে দেওয়া রয়েছে। তাতে বলা আছে, প্রেসিডেন্ট হঠাৎ মারা গেলে দেশের ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পাবেন। 

বর্তমানে ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন মোহাম্মাদ মখবার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেলে তিনিই এই দায়িত্ব পাবেন। আর এই দায়িত্বের অনুমোদন দেবেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি।  

ইরানের রাজনৈতিক ধারায় দেশের সর্বোচ্চ নেতা হলেন সুপ্রিম লিডার, যে পদে এখন আছেন আয়াতুল্লাহ আলি খামেনি। আর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতাবলে দ্বিতীয়।

প্রেসিডেন্ট মারা গেলে প্রথম ভাইস প্রেসিডেন্ট এই দায়িত্ব পাবেন। এরপর ৫০ দিনের মধ্যেই নির্বাচন দিতে হবে। এদিকে, ইরানের বেশ কয়েকটি সূত্র থেকে জানা যায়, আয়াতুল্লাহ আলি খামেনির পর দেশটির সুপ্রিম লিডার হওয়ার কথা প্রেসিডেন্ট রাইসির। 

ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সেখানে পাওয়া যায়নি। তবে, এতে এই খবরের কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। 

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হেলিকপ্টার অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে দ্রুত যায়। তবে, তারা উদ্ধার শুরু করতে পেরেছে কিনা জানা যায়নি।

ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলেও সরকারিভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। এ ঘটনায় ইব্রাহিম রাইসি আহত হয়েছেন কিনা, তাও জানা যায়নি। 

বার্তা সংস্থা এপি বলছে, ইব্রাহিম রাইসি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে গেছেন। আর এই দুর্ঘটনা ঘটেছে জলফা নামক এলাকার কাছে। প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত এলাকা এটি।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না। উদ্ধারে যুক্ত হয়েছে রেড ক্রিসেন্ট ও সামরিক সদস্যরাও। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এলাকাটি কুয়াশাচ্ছন্ন। এ কারণে হেলিকপ্টারের অবস্থান বোঝা যাচ্ছে না। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল। যার মধ্যে দুটি নিরাপদে ফেরে। যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে, তাতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান ও আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলি-হাসেম ছিলেন। আলী–হাসেম ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর