সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৪:১৫ পিএম

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাক‌রি‌তে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল থাকবে।  

আজ বুধবার দুপু‌রে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান সাংবা‌দিক‌দের এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন । 

শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান ব‌লেন, ‘মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের বিষয়ে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার। হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে বুধবার এই রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী।’

২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ বরাদ্দ ছিল। শিক্ষার্থীদের একটি অংশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করে মন্ত্রিসভা। পরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে কোটা ব্যবস্থা বহাল রাখে সরকার।

এরপর মুক্তিযোদ্ধা কোটা বাতিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।

নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে চট্টগ্রাম-২ আসনের বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের উপস্থিতিতে শপথ...
৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থলে আর না ফেরায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, মিশু বিশ্বাস ও এএসপি মাহমুদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নোটিশ ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়...
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার হাইকোর্টের এক আদেশে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর