একসঙ্গে চার নাটক

আপডেট : ১২ জুন ২০২৪, ০৪:১৮ পিএম

ঈদ উপলক্ষে একসঙ্গে চার নাটক আসছে পিকক এন্টারটেইনমেন্টে। সেগুলো হলো ‘সামার ব্রেক', ‘বন্ধুত্ব নাকি প্রেম', ‘মন বোঝে না’ ও ‘এ হৃদয়’।

তার মধ্যে 'সামার ব্রেক' নাটকটি সাজ্জাদ হোসাইন বাপ্পি পরিচালনা করেছেন। এ নাটকটিতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এ জুটির অনেক নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় 'সামার ব্রেক' নাটকও দর্শকের মন ভরাবে বলে প্রত্যাশা পরিচালকের।

ঈদে আরেকটি নাটক নিয়ে আসবেন মাশরিকুল আলম। নাম 'বন্ধুত্ব নাকি প্রেম'। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। এ নাটক নিয়ে জোভান বলেন, 'আসছে কোরবানি ঈদে আমার বেশকিছু নাটক প্রচারে আসবে৷ সেগুলো গল্প ও নির্মাণে দর্শকদের মুগ্ধ করবে৷ তার ভিড়ে 'বন্ধুত্ব নাকি প্রেম' নাটকটি আলাদা করে সবার মনে দাগ কাটবে বলে মনে করি আমি।'

9729526f-a4b0-499d-bb22-4f900971d993‘মন বোঝে না’ নাটকটি বানিয়েছেন হাসিব হোসাইন রাখি। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে তটিনীকে। চার নম্বর নাটকটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। 'এ হৃদয়' নামের নাটকে জুটি হয়েছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

চারটি নাটকই ঈদের দিন থেকে প্রচার হবে পিকক এন্টারটেইনমেন্টে।

 

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর