হ্যাটট্রিক না ডালভাত? তিন দিনে তিন হ্যাটট্রিক দেখল বিশ্বকাপ

আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:২৪ পিএম

প্যাট কামিন্স।

প্যাট কামিন্স।

ক্রিস জর্ডান!

তিন দিনের মধ্যে তিনটি হ্যাটট্রিক দেখে ফেলল টি-টোয়েন্টি বিশ্বকাপ! হ্যাটট্রিককে যেন ডালভাতই বানিয়ে ফেললেন বোলাররা!

গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে হ্যাটট্রিকের এই ‘উৎসব’ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এরপর বাংলাদেশ সময় আজ সকালেই আবার আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করে বসেছেন কামিন্স! গত বৃহস্পতিবার পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো হ্যাটট্রিকের দেখা না পাওয়া অস্ট্রেলিয়া অধিনায়ক পরপর দুই ম্যাচে দুই হ্যাটট্রিকের কীর্তি গড়ে ফেললেন!

কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের হ্যাটট্রিকের উৎসব সেখানেই শেষ হলে তো! বার্বাডোজে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবার হ্যাটট্রিক করে বসেছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান!

বার্বাডোজেই জন্ম তাঁর, খেলেন ইংল্যান্ডের হয়ে। সে হিসেবে বার্বাডোজ জর্ডানের ‘ঘরের মাঠ’ই তো! সেই মাঠেই অসাধারণ কীর্তি গড়ে ফেললেন! রেকর্ডও গড়া হয়ে গেল তাতে – টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করা বোলারই যে জর্ডান!

শুধু হ্যাটট্রিকই-বা বলা হচ্ছে কেন! ১৯তম ওভারে পাঁচ বলের মধ্যে তো চার উইকেট নিয়ে নিয়েছেন জর্ডান! প্রথম বলে কোরি অ্যান্ডারসনকে করলেন জোরের ওপর লো ফুলটস, উড়িয়ে মারতে গিয়ে লং অনে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়লেন অ্যান্ডারসন। এরপর এক বল বিরতি – যেন ঝড়ের আগের শান্ত অবস্থা আর কী!

তৃতীয় বলে আলী খানক বোল্ড করে দিলেন জর্ডান, পরের বলে এলবিডাব্লিউ নশতুশ কেনজিগে…জেগে উঠল হ্যাটট্রিকের সম্ভাবনা। সৌরভ নেত্রাভালকারকে বোল্ড করে ইতিহাসের অংশ হয়ে গেলেন জর্ডান!

শেষ পর্যন্ত তাঁর স্পেল দাঁড়াল- ২.৫ ওভার, ১০ রান, ৪ উইকেট! যুক্তরাষ্ট্র আজ শুরু থেকেই ধুঁকেছে, জর্ডানের হ্যাটট্রিকে অলআউট হওয়ার আগে করতে পেরেছে মাত্র ১১৫ রান।     

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর