কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল আছে: জনপ্রশাসন মন্ত্রী

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আদালতের স্থিতাবস্থার কারণে কোটা বাতিলের নির্বাহী সিদ্ধান্ত বহাল আছে। পাশাপাশি বিষয়টি এখন আদালতের। সেখানে চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আদালত। এখন এখানে আদালতের আদেশের বাইরে নির্বাহী বিভাগের কিছু করার নেই। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যেটা যেখানে নিষ্পত্তি হওয়া উচিত সেটা সেখানে নিষ্পত্তি হবে। আদালতে না গিয়ে রাস্তায় থেকে এটা নিষ্পতি হবে না। পানির মতো সহজ জিনিসকে জটিল করছে কারা। এ ক্ষেত্রে কারো দ্বারা প্ররোচিত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।’ জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরা উচিত বলে মনে করেন তিনি।  

কোটা সংস্কার প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, ‘পাকিস্তান, মালদ্বীপসহ পাশের দেশগুলোতে কোটা রয়েছে। কোটার সংখ্যাও কমে গেছে দিনে দিনে। নারীদের সুযোগ করে দিতে হবে। কোটা না থাকায় ৪০ বিসিএসে ৫৯ জেলা থেকে কোনো নারী পুলিশে চাকরি পায়নি। ১৭ জেলা থেকে ছেলে মেয়ে কেউ সুযোগ পায়নি বিসিএস পুলিশে। কোটার সংস্কার হওয়া উচিত।’ 

বিষয়টি আদালতের, সেটা নির্বাহী বিভাগ সুরাহা করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নির্বাহী বিভাগ সমস্যার সমাধান করবে না, উচ্চ আদালত সমাধান করবেন। নির্বাহী বিভাগের অনেক নির্দেশনা আদালতে চ্যালেঞ্জ হয়েছে।’

সমস্যা সমাধানের বিষয়ে ফরহাদ হোসেন বলেন, যদি এটা আদালতের বিষয় না থাকত তাহলে কমিশন গঠন করা যেত। এ ক্ষেত্রে উচ্চ আদালত যে নির্দেশনা দেবেন সেভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে।’

প্রশ্নফাঁস প্রসঙ্গে মন্ত্রীর ভাষ্য, পিএসসি স্বাধীন প্রতিষ্ঠান। তারা প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সেখানে মন্ত্রণালয়ের যদি কেউ প্রশ্নফাঁস বা অনিয়ম করে প্রশাসনে চাকরি পায় তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হতে হবে।

আরও পড়ুন:

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০ থেকে ২২...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর