আমেরিকায় নির্বাচনী সমাবেশে হামলায় রক্তাক্ত ট্রাম্প, নিহত ২

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:০৭ এএম

আমেরিকায় নির্বাচনী সমাবেশে হামলায় রক্তাক্ত ট্রাম্প। ছবি: রয়টার্স আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া সন্দেহভাজন হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে। ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই এই হামলার ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বসে পড়েন তিনি। তাঁর সমর্থকেরা চিৎকার করতে থাকেন। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, গুলির শব্দ শোনার পর তারা একজন বন্দুকধারীকে ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্য ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আমাকে একটি বুলেট দিয়ে গুলি করা হয়েছে, যা আমার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে।’

রয়টার্স লিখেছে, গুলির আওয়াজ হওয়ার সময় ট্রাম্প তাঁর ডান হাত দিয়ে ডান কান চেপে ধরেন। তাঁর লাল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপিটি মাথা থেকে ছিটকে যায়। এজেন্টরা তাঁকে অপেক্ষারত গাড়িতে নিয়ে যান।

সিক্রেট সার্ভিস এজেন্সির কর্মী এবং ট্রাম্পের জনসভায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, পেনসিলভানিয়ার বাটলারের এ হামলার পর ট্রাম্প এখন নিরাপদে আছেন।

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো বন্দুকধারীর পরিচয় এবং কী উদ্দেশে তিনি এই হামলা চালিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নেতৃস্থানীয় রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা এই সহিংসতার নিন্দা করেছেন।

বাটলার কাউন্টি জেলা অ্যাটর্নির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, জনসভায় অংশ নেওয়া একজন শ্রোতা মারা গেছেন এবং আরেকজনের অবস্থা গুরুতর।

আমেরিকায় নির্বাচনী সমাবেশে হামলায় রক্তাক্ত ট্রাম্প। ছবি: রয়টার্স আসন্ন ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। এমন মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ওপর হামলার ঘটনা রাজনীতির মাঠে উদ্বেগ বাড়াল।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেছেন, ‘এই জঘন্য কাজের সময় দ্রুত পদক্ষেপের জন্য আইন প্রয়োগকারী এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি ভালো আছেন।’

হামলার পর দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে ব্রিফ করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে, তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন।’

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর