এখন পর্যন্ত হামলায় ৪ মার্কিন প্রেসিডেন্টের মৃত্যু, বেঁচে গেছেন ৭ জন

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৯:৫৮ এএম

আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় ট্রাম্প সামান্য আহত হয়েছেন। তাঁর কানে গুলি লেগেছে। তবে আমেরিকার প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীর ওপর এ হামলার ঘটনা নতুন নয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলছে, এ পর্যন্ত ৪ জন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হয়েছেন। আর হত্যাচেষ্টার পর বেঁচে গেছেন সাতজন মার্কিন প্রেসিডেন্ট ও এক প্রেসিডেন্ট প্রার্থী। 

আততায়ীর হাতে নিহত আমেরিকান প্রেসিডেন্টরা হলেন- আব্রাহাম লিঙ্কন, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ কেনেডি। 

বেঁচে যাওয়া প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীরা হলেন

প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন: আমেরিকা প্রাক-গৃহযুদ্ধের যুগে, ক্যাপিটলে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সময় তাঁকে গুলি করা হয়েছিল। বন্দুকধারী দুবার গুলি করলেও ডেমোক্র্যাটিক দলের এই প্রেসিডেন্টকে হত্যা করতে ব্যর্থ হয়।    

প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট: ট্রাম্পের মতোই ১৯১২ সালে নির্বাচনী প্রচারের সময় হামলার শিকার হন এই রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে গুলি করে করেছিল একজন সেলুনকর্মী। 

প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট: ১৯৩৩ সালে মিয়ামিতে গুলি করা হয় মার্কিন এই প্রেসিডেন্টকে। বন্দুকধারী গুইসেপ্পে জাঙ্গারা রুজভেল্টকে হত্যা করতে নার পারলেও শিকাগোর মেয়র আন্তন সেরমাককে মেরে ফেলেন। 

প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান: রুজভেল্টের মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট হন হ্যারি ট্রুম্যান। ১৯৫০ সালে হোয়াইট হাউসে তাঁর ওপর বন্দুক হামলা চালান পুয়ের্তো রিকান এক জাতীয়তাবাদী।  

প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড:  ১৯৭৫ সালে মার্কিন এই প্রেসিডেন্টকে দুবার হত্যাচেষ্টা করা হয়। 

প্রেসিডেন্ট রোনাল্ড রিগান: ১৯৮১ সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার সময় তাঁকে গুলি করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি রিগ্যানের চেয়ে গুরুতরভাবে আহত হন। পরে এই ব্যক্তি আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণের জন্য অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন।  

প্রেসিডেন্ট বারাক ওবামা: ২০১১ সালে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার জন্য হোয়াইট হাউসে গুলি চালায় আইডাহোর এক ব্যক্তি। এই ঘটনায় ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল।

আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস: ১৯৭২ সালে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জর্জ ওয়ালেসের ওপর বন্দুক হামলা চালানো হয়। এ হামলার পর আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। 

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর