ট্রাম্পকে গুলি: হামলাকারী সম্পর্কে যা জানা গেল 

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১২:১৮ পিএম

আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়েছে। এতে সামান্য আহত হয়েছেন তিনি। এই হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনের মৃত্যু হয়েছে। তবে হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। 

আমেরিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলাকারী শ্বেতাঙ্গ। তিনি এআর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলাটি করেন।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে হত্যা করতেই এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, তিনি একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছিলেন একজনকে। তাঁর হাতে রাইফেলও দেখেছিলেন তিনি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন ওই হামলাকারী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। সেজন্য তাঁর ডিএনএ ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য অপেক্ষা করা হচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হতে পারে। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলছে, ৪০০ থেকে ৫০০ ফুট দূর থেকে ট্রাম্পের ওপর হামলা করা হয়।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়। এরইমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন তিনি। 

আসন্ন ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। এমন মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ওপর হামলার ঘটনা রাজনীতির মাঠে উদ্বেগ বাড়াল।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর