থমথমে ঢাবি, কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি আজ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১:৩৮ পিএম

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার দুপুর ৩টায় বিক্ষোভ মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। বাধা এলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। অন্যদিকে হামলার অভিযোগ তুলে দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ।

গতকাল সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় আন্দোলনকারীরা শহীদুল্লাহ হল ও কার্জন হলের মাঝামাঝি রাস্তায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম।এদিকে গতকাল রাত ১১টার পর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

সোমবার দিনভর ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ আর পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন প্রায় তিন শ জন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মধ্যে পাল্টাপল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রাতে উপচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে ছাত্রলীগ আবারও হামলা করে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলছেন, ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতে মাঠে নেমেছে তারা। সংঘর্ষে শতাধিক কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এমন পরিস্থিতিতে, সোমবার সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে বৈঠকে বসে প্রভোস্ট কমিটি। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতামূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে বিশ্ববিদ্যালেয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের অভিযোগ, রাতেও তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। প্রয়োজনে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর মধ্যে গেল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত অনেককে আসামি করে মামলা হয়েছে শাহবাগ থানায়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
লোডিং...

এলাকার খবর