কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাঙামাটিতে সংঘর্ষ, আহত ৫

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৪:৫৭ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাঙামাটিতে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫ জন ছাত্র আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের নেতাকর্মীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালিয়েছে। তবে বাধা দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে আজ দুপুর ১২ টার দিকে মানববন্ধন করেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিক্ষোভ-মিছিল থাকলেও কলেজ প্রশাসনের অনুরোধে শুধু মানববন্ধন করে ক্লাসে ফিরেন শিক্ষার্থীরা। ক্লাস শেষে ছাত্রাবাসে ফিরলে সেখানে বেলা দেড়টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জোর করে ছাত্রাবাসে প্রবেশের চেষ্টা করে। এতে শিক্ষার্থীর বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সংঘর্ষের এক পর্যায়ে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে আহত হন। এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালের সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কলেজ প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া জানান, কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করলেও মিছিল করতে নিষেধ করা হয়েছে। পরে মানবন্ধন শেষ করে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে গিয়ে পাঠদান শেষ করে ছাত্রাবাসে ফিরে গেলে এ ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত ও আরো কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, দুপুরে কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে উপজেলা ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ৪ জন আহত হয়েছেন। রাঙামাটি পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম ৪ জন ছাত্র আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক আসতে শুরু...
আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকার ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো এলাকা। ফুটপাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান ঘিরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর