এআই দিয়ে অরিজিতের কণ্ঠ চুরি, কী বলছেন আদালত?

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম

কণ্ঠের জাদুতে হিট হয়ে যায় গান। হোক সে পার্টি মিউজিক কিংবা দুঃখের গান, অরিজিৎ সিংয়ের গলা পড়লেই যেন সেটি সুপারহিট। তবে এখন এআই’র (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) যুগে, কণ্ঠ নকল করা এক তুড়ির কাজ! হলিউড-বলিউডে চলছেও এ রকম, নকল করা হচ্ছে কত কিছু! তবে এসব জোচ্চুরি কারবার থেকে নিজের কণ্ঠস্বরকে বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অরিজিৎ। ছুটে গিয়েছিলেন আদালতে। এবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রায় এল গায়কের পক্ষে। বাণিজ্যিক কিংবা অন্য স্বার্থে কোনোভাবেই একজন মানুষের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা যাবে না। খবর ইন্ডিয়া টুডের। 

বুধবার (৩১ জুলাই) ছিল অরিজিতের করা ওই পিটিশনের শুনানি। তাতে বোম্বে উচ্চ আদালতের ওই বেঞ্চের বিচারপতি রিয়াজ চাগলা বলেন, ‘বাণিজ্যিক স্বার্থে একজন সেলেব্রিটির ব্যক্তিগত অধিকারকে নষ্ট করা যায় না।’ যোগ করে তিনি আরও বলেন, ‘বাক ও মত প্রকাশের স্বাধীনতা সমালোচনা এবং মন্তব্যের অনুমতি দেয় কিন্তু বাণিজ্যিক লাভের জন্য একজন সেলেব্রিটির ব্যক্তিত্বকে কাজে লাগানোর লাইসেন্স দেয় না।’

এআই প্রযুক্তি ব্যবহার করে অরিজিতের কণ্ঠসহ কোনো কিছুই কোনো অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপনসহ কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না।

অরিজিতের অভিযোগ ছিল, বিনা অনুমতিতে একাধিক এআই ক্রিয়েটর তাঁর কণ্ঠ ও গান গাওয়ার ধরনকে ব্যবহার করেছে। এখানেই শেষ নয়, কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের পণ্যে গায়কের ছবি ও স্বাক্ষরও ব্যবহার করছে। তাঁর অনুমতি না নিয়েই। এমনকি অরিজিতের নামে একাধিক ওয়েবসাইট চলছে। এসব বন্ধ করতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

গায়কের আইনজীবী হিরেন কামোদ জানান, তাঁর মক্কেল (অরিজিৎ) দীর্ঘদিন ধরে কোনো ব্র্যান্ড এন্ডর্সমেন্টের সঙ্গে যুক্ত নন। বম্বে হাইকোর্ট বিনা অনুমতিতে চলা ওইসব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ৮টি অনলাইন প্ল্যাটফর্মকে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর