বরিশালে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম

বরিশালে ডাকাত সন্দেহে মো. রাসিক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে নগরীর চৌমাথায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ মতনাতদন্তের জন্য বরিশাল মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

নিহত রাসিক পেশায় একজন কলমিস্ত্রি ছিল। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালী গ্রামে। স্থানীয় কলমিস্ত্রি ইউসুব আলী আকনের তিন সন্তানের মধ্যে সে ছোট ছিল।

রাসিকের ভাই মো. রাজির জানান, রাসিক হবিগঞ্জে কলমিস্ত্রির কাজ করত। গতকাল সে হবিগঞ্জ থেকে বরগুনার উদ্দেশে রওয়ানা হয়। আজ ভোররাতে বাসটি চৌমাথা অতিক্রমকালে চেকিংয়ের নামে একদল যুবক বাসে উঠে যাত্রীদের তল্লাশি করে। এসময় রাসিকের কাছ একটি ছোরা পাওয়া যায়। এতে তাকে ডাকাত সন্দেহ করে বাস থেকে নামিয়ে বেদম মারপিট করা হয় রাসিককে। আজ সকালে রাসিককে বরিশাল কোতয়ালি থানায় নেওয়া হলে পুলিশ দ্রুত তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই সে মারা যায়।

হাসপাতালের ইমার্জেন্সি অফিসার ডা. মো. মুনির হোসেন সঞ্জীব বলেন, ‘হাসপাতালে আসার আগেই সে মারা যায়। তার শরীরে মারপিটের আঘাতের ক্ষত রয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করীম বলেন, ‘গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হতে পারে। পুলিশ বিষয়টি তদন্তের পর আইনানুগ সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর