বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়ছেন নাজমুল হাসান পাপন, তাঁর জায়গায় নতুন সভাপতি হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এমন গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল ক্রিকেট পাড়ায়। অবশেষে এ গুঞ্জনটাই সত্যি হয়েছে।

আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত বিবিসির জরুরি সভায় পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তাঁর পরিবর্তে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি পদের জন্য সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদীন ফাহিমের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত সাবেক প্রধান নির্বাচকের কাঁধেই দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ভার উঠেছে।

বিসিবির গঠনতন্ত্র অনুসারে, সভাপতি হতে পারবেন কেবল বোর্ড পরিচালকেরাই। ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে ছিলেন না। তবে গত সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীতি বিসিবি পরিচালক জালাল ইউনুসের পদত্যাগে এ জটিলতা কেটেছে।

প্রথমে এনএসসির মাধ্যমে মনোনীত করে বিসিবি পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ সালে অভিষেকের পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৭ ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ। তাঁর অধিনায়কত্বেই ১৯৯৪ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালনের পর ২০১৩ সালে আবারও প্রধান নির্বাচক করা হয় ফারুক আহমেদকে। তবে দ্বিতীয় মেয়াদটা সুখকর ছিল না তাঁর জন্য। ২০১৬ সালে তিনি পদত্যাগ করে বিসিবি ছেড়েছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
লোডিং...

এলাকার খবর