‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ পড়লেন ঢাকার গায়ক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

জনপ্রিয় ভারতীয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর এবারের অডিশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের গায়ক জাহিদ অন্তু। কলকাতার বাছাই পর্বে তিনি উত্তীর্ণও হন। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তাঁর‌।

বাছাইয়ের তৃতীয় ধাপ থেকে বাদ পড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তু নিজেই। 

ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘গতকাল তারা কলে করে আমাকে বাদ দেওয়ার বিষয়টি জানায়।’ 

এর আগে গত ১৮ আগস্ট দুই ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। একই দিন তৃতীয় ধাপেরও বাছাই হয়। সেই ধাপেই বাদ পড়েন অন্তু। 

তিনি আরও বলেন, ‘প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ জন প্রতিযোগী ছিল। সেখান থেকে বাছাই করে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জন প্রতিযোগীকে রাখা হয়েছিল। তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। জানি না কেন তারা আমাকে বাদ দিল!’

সনি লাইভ’র ওয়েবসাইটে ‘ইন্ডিয়ান আইডল’র অংশগ্রহণের জন্য যে শর্তাবলী দেওয়া আছে, সেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্ব না থাকলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন না। 

এর আগে জাহিদ অন্তু জানান, ইন্ডিয়ান আইডলে অংশ নিতে কলকাতা যাননি তিনি। গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। পরে জানতে পারেন সেখানে এর অডিশন হচ্ছে। তবে সেখানকার এক প্রতিযোগীর উৎসাহে তিনি আয়োজনটিতে অংশ নেন। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর