২০১৪ সালে সন্ত্রাসীরা নিয়েছিল ডান পা, এবার পিটুনিতে গেল জীবন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে মারা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের স্টোর অফিসার ছিলেন। রাবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাসুদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে।

২০১৪ সালে সন্ত্রাসী হামলায় তাঁর ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার রাতের পিটুনিতে এবার প্রাণ গেল মাসুদের। গত ৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবাও হয়েছিলেন মাসুদ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শনিবার রাতে গুরুতর আহত মাসুদকে বোয়ালিয়া থানায় সোপর্দ করে কিছু যুবক। ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগ তুলে তাঁর বিচারের দাবি জানান তারা।

এর আগে, রাত ১০টার দিকে নগরীর বিনোদপুর বাজারে পিটুনির শিকার হন মাসুদ। পরে আহত অবস্থায় তাঁকে প্রথমে মতিহার থানা ও পরে বোয়ালিয়া থানায় নেওয়া হয়। তবে কে বা কারা তাঁকে পিটিয়েছে তা জানা যায়নি।

বোয়ালিয়া থানা হাজতে শুয়ে থাকা অবস্থায় অসুস্থ মাসুদ বলেন, ‘আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই। আমি ছাত্রলীগ করতাম, ওই জন্য ধরেছে। কিন্তু আমার পা ২০১৪ সালে কেটেছে ভাই। রগ-টগ সব কাটা ভাই। আমি তো অনেক দিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই।’ এ সময় বারবার পানি চাচ্ছিল মাসুদ।

পুলিশ কর্মকর্তা পারভেজ জানান, থানায় মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান।

মাসুদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান বোয়ালিয়া থানার ওসি। বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর