ফিফার পেজে চিরকুটের গান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

ফুটবল বিশ্বকাপের দিনগুলোতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা বাংলাদেশ। ক্রীড়ামোদীরা মেতে উঠেন উন্মাদনায়। এবার সেই ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফায়েড পেজের একটি রিলে বাজল বাংলা ভাষার ছন্দ। আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি তাদের রিলে ব্যবহার করেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানের কলি।   

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে এই রিলটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’

ভিডিওটির শুরুতেই দেখা মেলে ঢাকার চিত্র। তারপর একে একে আসে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের নজরকাড়া মুহূর্ত। এই প্রতিবেদন লেখার সময় রিলটির ভিউ হয়েছে ৫ লাখের বেশি। 

রিলটি নজরে পড়েছে চিরকুট’র ভোকালিস্ট ও দলনেতা শারমিন সুলতানা সুমির চোখেও। সামাজিক মাধ্যমে তা শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘ছোটবেলা থেকে ফুটবল/ ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফা’র অফিসিয়াল পেইজে একটা কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লাগছে।’’ 

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় চিরকুটের যাদুর শহর নামের অ্যালবামটি। শিরোনাম গানটির লিরিক লিখেছেন আনন্দ ও সুমি। সুর করেন পিন্টু, সুমি ও ইমন। মিউজিক প্রডাকশনে ছিলেন পাভেল অরিন। মূল ভাবনায় ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিল গানটি।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর