স্থূলতার কারণে স্বাস্থ্যঝুঁকি কতটা বাড়তে পারে?

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ এএম

স্থূলতা একটি স্বাস্থ্যগত সমস্যা। শরীরে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চর্বি জমে এই সমস্যা দেখা দিতে পারে। সারা বিশ্বের বহু বহু মানুষ স্থূলতাজনিত সমস্যায় আছেন। বলা যায়, শিশু থেকে প্রাপ্তবয়স্ক কমবেশি সবাই এখন স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন।

এ ক্ষেত্রে নিম্ন আর মধ্য আয়ের দেশের বেশিরভাগ মানুষ স্থূলতায় ভুগছেন। আবার ফাস্টফুড ও ভাজাপোড়াজাতীয় খাবারের কারণে শিশুদের স্থূলতা বেড়ে চলছে।  স্থূলতা ডায়াবেটিস, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপেরও কারণ হয়ে দাড়িয়েছে।

মানুষের বেঁচে থাকার প্রয়োজনে খাবারের প্রয়োজন। তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে একসঙ্গে বেশি খাবার একসঙ্গে খাওয়া উচিত না। তা না হলে অতিরিক্ত মেদ শরীরে জমতে থাকবে। আর অতিরিক্ত মেদ জমে তা থেকে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক অধ্যক্ষ অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, ‘আমরা যদি প্রতিদিন বেশি আহার করি কিন্তু ব্যায়াম না করি, এতে যে খাবার থেকে যে ক্যালরি নিলাম তা দহন হবে না। শরীরে অল্প মেদ ভালো, কিন্তু অতিরিক্ত মেদ হলে শরীরে বাসা বাধবে স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো রোগ। স্থূলতার কারণে হৃদ্‌রোগ, ডায়াবেটিস এবং নির্দিষ্ট কিছু ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুঝুঁকি বাড়ছে। এর মূল কারণ অস্বাস্থ্যকর খাবার খাওয়া আর অনিয়ন্ত্রিত জীবনযাপন।’

করণীয়

১. প্রতিদিন ব্যায়াম করুন। পাশাপাশি প্রতিদিন নিয়ম করে হাঁটুন।

২. কায়িক পরিশ্রমও করুন। কম পরিশ্রমে শরীরে অতিরিক্ত মেদ জমা সহজ।

৩. ফাস্টফুড, চিনি, কোমল পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৪. ফল, সবজি, আঁশ, মাছের তেল ও কম শর্করাযুক্ত খাবার খান।

৫. এক সঙ্গে বেশি খাবার না খেয়ে অল্প অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করুন।

৬. চা পান করলে এক চামচের বেশি চিনি চায়ে দিবেন না।

আরো পড়ুন:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর