দিনাজপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

দিনাজপুরে চোর সন্দেহে তহিদুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার কাউগা (সাহেবগঞ্জ) এলাকায় এ ঘটনা ঘটে।

তহিদুল ইসলাম সাহেবগঞ্জ মহল্লার মেহেরাব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, তহিদুল ইসলাম ট্রলির ড্রাইভার। মাছ মারার জাল চুরির অপবাদে স্থানীয় ৫-৬ জন লোক দুপুরে তহিদুলকে সাহেবগঞ্জ বাজারে থেকে ডেকে নিয়ে কাউগা রেললাইনের ধারে পিটিয়ে মেরে ফেলে। পরে তহিদুলের মরদেহ বাড়িতে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  

সন্ধ্যার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাতে পুলিশ এসে তহিদুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।  

মামলার সুরতহাল প্রতিবেদন তৈরিকারী দিনাজপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, তহিদুলকে হত্যার সাথে ৫-৬ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সুরতহালে তহিদুলের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর