আবারও বিশ্ব সংগীত মঞ্চে সুমি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম

আবারও বিশ্ব সংগীত মঞ্চে পাওয়া গেল সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমিকে। বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপোতে (ওম্যাক্সে) অংশ নিয়েছেন চিরকুট ব্যান্ডের এ গায়িকা। যা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। এ অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উপস্থিত হয়েছেন তিনি।

শুধু ওমেক্স ই নয়, সংগীতময় এ সফরে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনেও অংশ নেবেন সুমি। 

ইতিমধ্যে অংশ নিয়েছেন একটি সেগমেন্টে। ছবি: ফেসবুক/সুমিএদিকে জানা যায়, ২৪-২৬ অক্টোবরের তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেবেন।  ২৫ অক্টোবর এ সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন এ শিল্পী।

সুমি বললেন, ‘চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করেছি এই সম্মান ও ভালোলাগা অশেষ। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে তারও উদাহরণ টেনেছি। বাংলা গানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। এ বছরের আয়োজনটা বিশেষ কেননা এটি এ উৎসবে তিন দশকপূর্তি উৎসব। দারুণ ভালো লাগছে বিশ্বসংগীতের নানা গুণীজনের সাথে এ মেলবন্ধনে এক হতে পেরে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।’

অন্যদিকে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের সম্মেলনটি শুরু হবে আগামী ৪ নভেম্বর, শেষ হবে ৮ নভেম্বর।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর