ফেসবুকে সমালোচনায় আপত্তি, মাঝপথে বন্ধই করে দিতে হলো নাটক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টাকে নিয়ে কটূক্তির জেরে বিক্ষোভের মুখে নাটক বন্ধ করে দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার সন্ধ্যা ৭টা থেকে মাসুম রেজার নির্দেশনায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ চলাকালে মাঝপথেই সেটি থামিয়ে দিতে বাধ্য হন নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

এই সময়ে শিল্পকলার গেটে বিক্ষোভকারীরা নাটক বন্ধের জন্য ব্যানার ঝুলিয়ে দেয়। এরপর তারা দেশ নাটকের সচিব এহসানুল এজাজ বাবুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং নাটকটি বন্ধ করে দিতে বলে।

বিক্ষোভকারীদের দাবি, এহসানুল এজাজ ফেসবুকে বর্তমান সরকার নিয়ে ‘কটাক্ষ’ করেছেন। 

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, শিল্পকলার প্রধান সৈয়দ জামিল সেখানে গিয়ে মধ্যস্থতার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর নাটকটি বন্ধ করে দিতে হয়েছে। 

দেশ নাটকের নির্দেশক মাসুম রেজা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আমাদের নাট্যদলের সচিব ফেসবুকে বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা করেছেন। এ কারণে তাকে তাদের হাতে তুলে দিতে হবে নতুবা নাটক বন্ধ করার কথা বলা হয়। শেষ অবধি এটি বন্ধ করার ঘোষণা দেন ডিজি।’

ঘটনার বিবরণ জা‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌নিয়ে ‌তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘‘নাটকের শোয়ের আগ দিয়ে আমরা যখন টিকিট সেল করছি ওইখানে প্রায় ২০-২২  জন এসে একটা ব্যানার টাঙায়। ব্যানারে লেখা ছিল, দেশ নাটকের বাবুকে আমাদের হাতে তুলে দিন। এটা আমি শিল্পকলার ডিজি জামিল ভাইকে জানালে উনি দ্রুতই আসেন। উনি এসে ওদের সাথে কথা বললেন ওদেরকে শান্ত করলেন এবং আমাকে এসে বললেন যে, আপনারা নাটক করেন, ভালো একটা শো করেন। এরপরে আবারো কিছুক্ষণ পরে তারা আসে এবং ওই একই দাবি জানাতে থাকে যে, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আমরা এই নাটক হতে দেব না যদি উনি (বাবু) এখানে থাকেন’। জামিল ভাই প্রচুর চেষ্টা করেছেন। উনার সাথে শিল্পকলা একাডেমির আরও যারা আছেন তারা সবাই মিলে চেষ্টা করেন। তারপরে আমরা শোটা বন্ধ করে চলে এসেছি।”

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর