রাস্তার পাশের ১০ ব্যাগে মিলল বোমা সদৃশ বস্তু

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম

শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০টি হাতব্যাগে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। ব্যাগের মধ্যে সাদা, কালো ও লাল রঙের ককটেল সদৃশ বস্তু পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার পাশে আজ সোমবার সকালে ব্যাগগুলোর খবর পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার ধারে ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু দেখতে পান তারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলো উদ্ধার কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এদিকে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনাবাহীনি। ককটেল শনাক্তে ও উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল। বর্তমানে ঘটনাস্থলটিতে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।

রাস্তার পাশে পড়ে আছে ব্যাগগুলো। ভেতরে দেখা যায় বোমা সদৃশ বস্তু। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে এখন পর্যন্ত ঘটনাস্থলেই আছি, এখানে ছড়িয়ে ছিটিয়ে রহস্যময় প্রায় ১০টি ব্যাগ পড়ে আছে। তদন্ত না করে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর