৬ ঘণ্টা পর উঠল মহাখালীর অবরোধ, যান চলাচল শুরু

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

ছয় ঘণ্টা পর মহাখালীর অবরোধ তুলে নিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর মহাখালী যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বন্ধ ট্রেন হয়ে যায় চলাচলও। আর এতেই চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী যাত্রীরা।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় বনানী, তেজগাঁও, ফার্মগেট থেকে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে যেতে দেখা যায় মানুষকে। সকাল থেকে দফায় দফায় সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তাদের অনুরোধ সত্বেও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন অটোরিকশা চালকরা।
 
তাদের দাবি, প্রধান সড়ক না অন্তত অলিগলিতে চালানোর অনুমতি দেওয়া হোক। বন্ধ করে দিলে ঋণের টাকা দিতে পারবেন না, পরিবার নিয়ে পথে দাঁড়াতে হবে।  

দুপুর বারটার দিকে সেনাবাহিনীর অনুরোধে আন্দোলনকারী চালকদের একপক্ষ রেলগেট ছেড়ে দেয়, অন্য পক্ষ না মেনে আবারও অবরোধ করলে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন দুই অটোচালক। 

১২ টার কিছু পরে আবারও রাস্তার অবরোধ তুলে নিতে অনুরোধ করে সেনাবাহিনী। তবে, ঘণ্টা খানিকের আলোচনাও ভেস্তে যায় কোন সিদ্ধান্ত ছাড়াই। 

বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তাঁরা মানেন না। এই নির্দেশ প্রত্যাহার চান তাঁরা। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। 

হাইকোর্টের আদেশের পরদিন গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। আগারগাঁও, মিরপুর, দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভে সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার বিক্ষোভের ঘোষণা দিয়ে বিক্ষোভ তুলে নেন তারা।

সিটি কর্পোরেশন থেকে প্যাডেলচালিত রিকশার লাইসেন্স নেওয়ার বিধান থাকলেও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই। ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে রিট করা করা হলে হাইকোর্ট ওই দুই রিটই খারিজ করে দেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর