ব্যাটারি রিকশা বন্ধের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে সরকার 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। 

আজাদ মজুমদার বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে আইনি প্রক্রিয়াই সমাধান চায় অন্তর্বর্তী সরকার।’ 

সম্প্রতি হাইকোর্ট এক আদেশে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া ওই আদেশের বিরুদ্ধে আন্দোলন করছে ব্যাটারিচালিত রিকশা চালকরা। 

রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরেই নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চালকরা। এরমধ্যে সড়ক ও রেলপথেও অবরোধ করেছেন তারা। আর এসব কর্মসূচির সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছে রিকশা চালকরা।

১২ দফা দাবি রোববারও রাজধানীর প্রেসক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও কামরাঙ্গির চর এলাকায় শত শত রিকশা চালক সড়ক অবরোধ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তৈরি হয় যানজট। 

পরে প্রশাসনের সঙ্গে বৈঠকের আশ্বাসে দিনের কর্মসূচি স্থগিত করা হয়। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর