ক্ষমতায় অন্তর্বর্তী সরকার, সিরিয়ায় নির্বাচনে লাগবে ১৮ মাস

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরী করতে ১৮ মাস সময় লাগবে বলে জানিয়েছে দেশটির বিরোধী দল। নির্বাচনের আগ পর্যন্ত সিরিয়ায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিদ্রোহীরা। বিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এই তথ্য জানান। 

আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তী দায়িত্বে থাকতে পারেন সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। ধারণা করা হচ্ছে, আজ সোমবারই এই সরকার গঠন করা হতে পারে।

বিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা আরও বলেন, ১৮ মাস পর নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করা যাবে। এর মধ্যে ৬ মাস লাগবে নতুন সংবিধানের খসড়া করতেই। দোহা ফোরাম কনফারেন্সে সাইডলাইনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এসব তথ্য জানান তিনি। 

এই হাদি আল-বাহরা সিরিয়ান ন্যাশনাল কলিশনের প্রেসিডেন্ট। ২০১১ সালে এই জোট গঠন করা হয়েছিল। বাশার আল-আসাদকে সরাতেই তারা এই জোট গঠন করেন। এবার বাশার পালিয়ে যাওয়ার পর জোট আরও বড় করার চিন্তা করছেন তারা।

জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন ২২৫৪ মেনেই এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে বলে জানান হাদি।  

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এভাবেই উল্লাস করেছে দেশটির সাধারণ মানুষ। ২৪ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটায় স্বস্তি পাচ্ছেন তারা। বাশার আল-আসাদের ওপর ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নানা বয়সী মানুষ। তাঁর বাবা হাফিজ আল-আসাদের মূর্তিও ভেঙে ফেলে তারা। 

সিরিয়ার কারাগারগুলো থেকে মুক্তি দেওয়া হয়েছে কয়েকশ বন্দীকে। আসাদ সরকারের পতনে আনন্দ উল্লাসে মেতেছে বিদেশে থাকা সিরীয়রাও। দামেস্কে প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী বাহিনীগুলো।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না...
ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আজ এই তথ্য দিয়েছে আল জাজিরা।
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণেরপর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
কানাডা থেকে আমদানীকৃত বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল কানাডায় রপ্তানির ক্ষেত্রে অসম আচরণ করা হয় উল্লেখ করে প্রতিশোধ...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী দুই দিনের জন্য এই সতর্কতা জারি করেছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে প্রকাশ করা আবহাওয়ার...
হুতিদের অবরোধে বাব আল-মান্দেবে নৌ চলাচল ব্যাহত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরবের জ্বালানি রপ্তানি। দেশটির তেল রপ্তানির আয় কমাসহ ‘ভিশন ২০৩০’-এর মেগা প্রকল্প ও ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতিও চাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর