মেজ সন্তানরা বেশি সৎ ও নম্র হয়: গবেষণা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম

বড় ও ছোট সন্তানদের চেয়ে মেজ সন্তানেরা বেশি সৎ ও নম্র হয়। সম্প্রতি প্রকাশিত ‘পার্সোনালিটি ডিফারেন্সেস বিটউইন বার্থ অর্ডার ক্যাটাগরিজ অ্যান্ড অ্যাক্রস সিবশিপ সাইজেস’ শীর্ষক একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।এ গবেষণায় ব্যক্তিত্বের বিকাশে জন্মক্রমের প্রভাব সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে। 

গবেষণায় বলা হয়, বড় ও ছোট সন্তান ছাড়া অন্যান্যরা ভাইবোনদের মধ্যে বেশি পছন্দসই বৈশিষ্ট্যের হয়। 
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার এক শতাব্দী আগে প্রথম জন্মক্রমে ব্যক্তিত্ব গঠনের ধারণাটি প্রবর্তন করেছিলেন। এরপর থেকে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এখনও গৎবাঁধা ধারণার মধ্যে রয়েছে প্রথম সন্তান বুদ্ধিমান হয় এবং ছোটরা দুষ্ট হয়। তবে এ নিয়ে বিজ্ঞান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেনি। 

কানাডার ব্রক ইউনিভার্সিটির গবেষক মাইকেল অ্যাশটন এবং ক্যালগারি ইউনিভার্সিটির গবেষক কিবিওম লির গবেষণায় দেখা যায়, ছোট ও বড় নয় এমন সন্তানরা অন্যান্য ভাইবোনদের চেয়ে বেশি সৎ নম্র ও সহযোগী মনোভাবের হয়। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের হেক্সাকো মডেল দিয়ে সততা-নম্রতা, আবেগপ্রবণতা এবং সহযোগী মনোভাব পরীক্ষা করা হয়। 

গবেষণায় বলা হয়, মেজ সন্তানদের ভুল ক্ষমা করার, নম্রভাবে বিচার করার, আপস করার, সহযোগিতা করার এবং  মেজাজ নিয়ন্ত্রণ রাখার সক্ষমতা বেশি থাকে।  অন্যদিকে বড় ও ছোট সন্তানদের পরীক্ষা করে দেখা গেছে তাদের এ সক্ষমতা কম। 

তবে ২০২০ সালে প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়, জন্মক্রম ব্যক্তিত্ব প্রভাব ফেলে না।  

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯৩৮ জনে। একইদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৩২ জন। সোমবার...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে দেশে প্রাণহানি বেড়ে দাঁড়ালো  ৯৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৮০ জন। আজ...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর