নারীদের ফুটবল খেলা বন্ধ করতে মাঠের টিনের বেড়া ভাঙচুর

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

নারীদের ফুটবল খেলা বন্ধ করতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের টিনের বেষ্টনী ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ‘বিক্ষুব্ধ মুসল্লী’ ও মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। ভাঙচুরের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়।

জানা গেছে, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রায় দেড় মাস ধরে খেলা চলছিল। খেলা দেখার জন্য মাটিতে বসে প্রতি জন ৩০ টাকা ও চেয়ার বসে ৭০ টাকা টিকিটও বিক্রি করা হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেন আয়োজকেরা। বুধবার নারী ফুটবল দল দুটির খেলার কথা ছিল। তবে এর আগেই মঙ্গলবার খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলার আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা। 

টিনের বেষ্টনী ভাঙচুরের ঘটনাটি একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। প্রায় ২৫ মিনিটের লাইভ ভিডিওতে এক মুসল্লী বলেন, ‘আমরা জানতে পারছি, আবার সেই মেয়ে খেলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। আসলে আপনারা জানেন, আমরা মুসলমান মেয়েদেরকে ঘরে রাখার জন্য আল্লাহ্তালা বলেছেন। তারা পর্দার মধ্যে থাকবেন। সেই মেয়েদের এনে লেলিয়ে দিয়ে যুবকদের ব্যভিচার কাজে অগ্রসর করছে। যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাঁধা দিবে তারাই সফল কাম। তিলকপুরের বিভিন্ন মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষার আদর্শ গড়ে উঠছে। আর আপনারা সেই আদর্শকে নস্যাৎ করার জন্য লেগেছেন। মেয়েদের লেলিয়ে দিয়ে যারা অর্থ উপার্জন করতে চান, আমি তাদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

এদিকে, টি-স্টার ক্লাবের সভাপতি আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘ওই মাঠে ছেলেদের খেলা হচ্ছিল। বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। মঙ্গলবার আসরের নামাজের পর মাদ্রাসার ছাত্রসহ মুসল্লীরা খেলার মাঠের টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘ইউএনও খেলার বিষয়ে নিষেধ করেছিলেন। মাদ্রাসার ছাত্ররা গিয়ে সম্ভবত প্যান্ডেল বা যা ছিল তা খুলে ফেলেছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।’

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
লোডিং...

এলাকার খবর