৩ জনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ এএম

আগের ঘোষিত তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে এবার সাতজনের নামে নতুন করে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।

গত ২৩ জানুয়ারি ১০ জনের নামে এবারের পুরস্কার ঘোষণা করা হয়। তবে তালিকা প্রকাশ করা হলে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। পরে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষে এ নিয়ে জানানো হয়, কারও কারও বিষয়ে কিছু অভিযোগ আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

আগের তালিকায় ছিলেন, কিন্তু নতুন তালিকায় নেই; ওই তিনজন হলেন– মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নামে ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪। বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করা হয়। 

ফাইল ছবিনতুন করে যাঁরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাঁরা হলেন– কবিতা: মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান,অনুবাদ: জি এইচ হাবীব, গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান: রেজাউর রহমান ও ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ।

এদিকে বুধবার বাংলা একাডেমির পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলা একাডেমির পুরস্কারের জন্য গঠিত বোর্ডের সদস্য মোরশেদ শফিউল হাসান। এ ছাড়া বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন কবি সাজ্জাদ শরিফ।

মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
কবি আল মুজাহিদী ছিলেন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আজীবন সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে যা...
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ বৃহস্পতিবার ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব, অমর একুশে বইমেলায় বাজছে বিদায়ের ঘণ্টা। সংক্ষেপিত মেয়াদে আয়োজন করা এবারের প্রাণের মেলা শেষ হচ্ছে আজ রোববার। শিশু প্রহরের শেষ আয়োজনে শনিবার পুতুলনাচ, বায়োস্কোপ আর...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর