মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রস্তুত হচ্ছে মঞ্চ, আসছেন নেতা–কর্মীরা 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজ শুক্রবার। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হবে এই আয়োজনের আনুষ্ঠানিকতা। এতেই নেতৃত্বসহ নানা বিষয়ে জানানো হবে।

নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে ওই এলাকায় এরই মধ্যে নির্মাণ করা হয়েছে মঞ্চ। ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জায়গার। বৃহস্পতিবার রাত থেকে এ নিয়ে কার্যক্রম শুরু হয়। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসতে শুরু করেছেন নেতা–কর্মীরা।

মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেডিকেল টিম, পুলিশ বুথের পাশাপাশি আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। গত ১৪ সেপ্টেম্বর ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়।

এরই মধ্যে রাজনৈতিক দলের নাম প্রকাশ করা হয়ছে। আজ বড় আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আত্মপ্রকাশ ঘটবে। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসছে দুই নারী নেতৃত্ব। সেই সঙ্গে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিও ঘোষণা হতে পারে।

এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে। জাতীয় নাগরিক কমিটির যারা দলে যোগ দিচ্ছেন তাদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেই নাগরিক কমিটি ফাউন্ডেশন হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১১ দলীয় ঐক্যের লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়ন না...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর