জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদে কারা আছেন?

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ শুক্রবার। এরই মধ্যে তরুণদের উদ্যোগে জন্ম নিতে যাওয়া এ দলের শীর্ষ ১০ পদে কারা থাকছেন, তা চূড়ান্ত হয়েছে বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। ক্রমে একে একে বিভিন্ন পদে কারা থাকছেন, তা প্রকাশ করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির ইংরেজি নাম নির্ধারণ করা হয়েছে ন্যাশনাল সিটিজেনস পার্টি। এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। সারা দেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও সমর্থকেরা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

প্রসঙ্গত, ছাত্র‑জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। এই জাতীয় নাগরিক কমিটি ও আন্দোরনের সময়ের মূল প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আজ শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আগেই চূড়ান্ত করা হয়েছিল। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এই দলে যোগ দেন। এ ছাড়া সদস্যসচিব হিসেবে আখতার হোসেন, যিনি জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আবদুল হান্নান মাসউদ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহর নাম আগেই চূড়ান্ত হয়েছে। শীর্ষ ১০ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন দুজন করে।

সূত্রমতে, নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)।

এর আগেই অবশ্য জানানো হয়েছিল যে, নতুন দলের আত্মপ্রকাশের দিনই দেড় শতাধিক সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে।

কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
বিএনপি সরকার জনপ্রিয়তা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিটিএফ) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে আয়োজিত...
বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরেও কেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার ঢাকার সিরডাপ...
এনসিপি আহ্বায়ক বলেন, দেশে আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি আবার হচ্ছে। দেশের পরিবর্তন শুধু হয়েছে লন্ডনগামী ব্যক্তিদের। গত ২ বছরে দেশের অগ্রগতি হয়; সরকারের ৫ মাস হলেও, দেশে হাসিনার পতনের...
ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘মহানগর’ ভক্তদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজন নিয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য...
জীবনে প্রেম এসেছে একাধিকবার। সম্পর্ক নিয়ে হয়েছে আলোচনা, এসেছে বিয়ের প্রসঙ্গও। এমনকি তিনবার নাকি বিয়ের সিদ্ধান্তের একেবারে কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর