কাঁকড়া ব্যবসা করতে উত্তর সিটির ট্রেড লাইসেন্স ‘নিয়েছেন’ ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:৪১ পিএম

বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইলন মাস্ক ও মার্ক জুকারবার্গকে রেস্তোরাঁ ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য ট্রেড লাইসেন্স দিয়েছে ডিএনসিসি। 

চাইলেই এমন ভুয়া ই-ট্রেড লাইসেন্স নেওয়া যাচ্ছে সিটি করপোরেশন থেকে। যাচাই বাছাই না থাকার সুযোগে ভুয়া ঠিকানা ও কাগজপত্র দিয়েও ট্রেড লাইসেন্স বের করছেন অনেকে। 

সম্প্রতি ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করেছে ডিএনসিসি। আর এ সুযোগে ভুয়া তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এমন কিছু ট্রেড লাইসেন্স ইনডিপেনডেন্ট টেলিভিশনের হাতে এসেছে। 

যেমন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নাম দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ই-ট্রেড লাইসেন্স বের করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর আফতাবনগরে। আবার বাড়ি ভাড়ার চুক্তিপত্র দেওয়া হয়েছে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার। আবেদনে দেওয়া জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরটিও ভুয়া। পাসপোর্ট ব্যবহার করা হয়েছে একজন চীনা নাগরিকের। 

এখানেই শেষ নয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও স্টারলিংকের মালিক ইলন মাস্কের নামে রেস্টুরেন্ট ও ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্সের আবেদন করা হয়েছে। ভুয়া কাগজপত্র দাখিল করলেও তাতে অনুমোদন দিয়েছে ডিএনসিসি। 

সম্প্রতি স্বয়ংক্রিয় ই-ট্রেড লাইসেন্স সেবা চালু করে ডিএনসিসি। যেখানে একজন নাগরিক নিজেই আবেদন করে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিয়ে ট্রেড লাইসেন্স বের করতে পারছেন।

এই সুযোগই নিয়েছেন মো. নুরুজ্জামান। একটি আবাসিক ভবনে আইসক্রিম তৈরির লাইসেন্স নিয়েছেন তিনি। নুরুজ্জামানের ট্রেড লাইসেন্সের সূত্র ধরে রাজধানীর ভাটারায় যায় ইনডিপেনডেন্ট টেলিভিশন। আবাসিক ওই ভবনে গিয়ে বন্ধ পাওয়া গেল সেই প্রতিষ্ঠান। ফোনে যোগাযোগ করলে নুরুজামানের দাবি করেন, সিটি করপোরেশনের সামছু নামে এক ব্যক্তিকে দিয়ে ট্রেড লাইসেন্স করিয়েছেন। ৪ হাজার ২৬৬ টাকা ফি হলেও দিয়েছেন ১০ হাজার টাকা। 

মো. নুরুজ্জামান বলেন, ‘আমি তো এত কিছু বুঝি না, ভাইয়া। এটা জন্য যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। আমি এটা (আইসক্রিম) নিজে বানিয়ে, নিজেই আবার ভ্যানে করে বিক্রি করি।’ 

এত অনিয়মের পরও ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দাবি, ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করতেই এই প্রক্রিয়া চালু করা হয়েছে। 

মোহাম্মদ এজাজ বলেন, ‘বার, রেস্টুরেন্ট ও ফায়ারের লাইসেন্স, যেগুলো জন্য ইনভেসটিগেশন এবং ন্যাশনাল পলিসি, সিকিউরিটি, পাবলিক সিকিউরিটি জড়িত সেগুলো আমরা সরাসরি দিচ্ছি না। সেটা থ্রু প্রসেসের মধ্য দিয়ে যাবে। কিন্তু ট্রেড এবং অন্যান্য ক্ষেত্রে আমরা এই স্বাধীনতাটা দেবো।’

আর নগর পরিকল্পনাবিদেরা বলছেন, সহজ করার নামে অবৈধ ট্রেড লাইসেন্স বের করার সুযোগ দিয়েছে ডিএনসিসি।

নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, ‘অনলাইন বা সেবা সহজীকরণের নাম দিয়ে এভাবে করাটা আধুনিক নগর পরিকল্পনার যে ধারণা তার সাথে বেমানান। আমরা চাই সেবা সহজ হোক। কিন্তু এটা না যে যতটুকু যেভাবে খুশি, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এভাবে ট্রেড লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নেই।’

নিয়ম অনুযায়ী একটি ট্রেড লাইন্সের জন্য জাতীয় পরিচয়পত্র, বাড়ি ভাড়ার চুক্তিপত্র এবং কিছু কিছু ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। 

রেভিনিউ সুপারভাইজার ও কর-কর্মকর্তা কাগজপত্র যাচাই-বাছাই করে ট্রেড লাইসেন্সের অনুমোদন দেন। অথচ নতুন নিয়মে যাচাই-বাছাই ছাড়াই ট্রেড লাইসেন্স ইস্যু হচ্ছে। এতে কর্মকর্তাদের স্বাক্ষরও থাকছে। যে কারণে স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ গুণ বেশি লাইসেন্স ইস্যু হচ্ছে এখন।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষকে সহায়তায় সরকার সম্ভাব্য সবকিছু করছে। শুকনো খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত আছে।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর