দীর্ঘ ৮ বছর পর চিরকুটের নতুন অ্যালবাম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম

দীর্ঘ ৮ বছর পর চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে চলেছে ব্যান্ড চিরকুট। চলতি মাসের শেষদিকে মুক্তি পেতে যাচ্ছে তাঁদের এই নতুন অ্যালবাম। এর আগে জানা গিয়েছিল যে আসন্ন অ্যালবামটির শিরোনাম ‘পেন্ডুলাম’, তবে এই নাম পরিবর্তন হচ্ছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দিবে চিরকুট। 

জানা গেছে, নতুন অ্যালবামে থাকছে ১০টি গান। ব্যান্ডটি তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‌‘সবটুকু ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের সকল প্রেরণার উৎস দেশ-বিদেশে আমাদের অগণিত শ্রোতাদের জন‍্য তৈরি হয়েছে সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ নতুন ১০টি গানের এ অ্যালবাম। মোট ২০টি গান তৈরি হয়েছিল। তার থেকে বেঁছে ১০টি গান নির্বাচন করেছি আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি আমরা রাখিনি। শতভাগ সততার সাথে নিজেদের কাজটা মন দিয়ে করার চেষ্টা করেছি।’

ব্যান্ডটির ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। দীর্ঘ বিরতির পর শ্রোতাদের জন্য অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি, তা মনে হলে আনন্দ পাচ্ছি।’ 

চতুর্থ অ্যালবামের গানগুলো নিয়ে এই শিল্পী আরও বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু ব্যান্ড নয়, একটি পরিবার। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের সব পরিশ্রম শুধু ভক্তদের জন্য। তারা আমাদের কাছে সব। আশা করছি, নতুন অ্যালবামের প্রতিটি গান হৃদয় জুড়িয়ে দেবে। প্রায় গানে সমসাময়িক বিষয় তুলে আনার চেষ্টা ছিল; যা বিগত দিনে চিরকুটের গানে খুঁজে পেয়েছেন ভক্তরা। তাদের কথা মাথায় রেখে আমাদের চতুর্থ অ্যালবামের কাজ করেছি।’ 

প্রসঙ্গত, সবশেষ চিরকুট তাঁদের তৃতীয় অ্যালবাম বের করেছিল ২০১৭ সালে। অ্যালবামটির নাম ছিল ‘উধাও’। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’, ‘কাঁটাতার’সহ মোট ছয়টি গান ছিল।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর